Faridpur ০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১২:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ Time View

ইদানিং রিপোর্টঃ- জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুর শহর শাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন -মুহাম্মাদ আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান, ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সমাজসেবা ও পাঠাগার সম্পাদক মো.রাকিবুজ্জামান, ফরিদপুর শহর শাখার শিক্ষা-সাহিত্য উপদেষ্টা ও ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আবদুস ছাত্তার এবং ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। এরপর উপস্থিত সবাই সমস্বরে ‘ফুলকুঁড়ি সংগীত’ পরিবেশন করেন এবং কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ফুলকুঁড়ি আসরের সদস্য ও সংগঠকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি শিশু-কিশোরদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসরের সদস্যদের সুশৃঙ্খল উপস্থিতি ও সাদা পোশাকে সম্মিলিত পদচারণা বিশেষ আকর্ষণ তৈরি করে। এ জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-মুহাম্মাদ আলী সদস্যদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শেষ দিকে ফুলকুঁড়ি আসর ফরিদপুর শহর শাখার পরিচালক মোহাম্মদ মাশরুফ জানান, ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা, সাইকেল র‌্যালি সহ নানা আয়োজন রয়েছে। আগামী ২৪ অক্টোবর বাংলাদেশ শিশু একাডেমি, ফরিদপুরের অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী আয়োজনের সমাপ্তি হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন

Update Time : ১২:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬