1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে বিশ্ব পর্যটন দিবস উদযাপন - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌ রাজবাড়ীতে ৩ লাখ ১৫ হাজার টাকার হেরোইনসহ নারী গ্রেপ্তার ফরিদপুরে পল্লী বিদ্যুতের রাতের অভিযানে ১৮ দোকান মালিককে সতর্ক ফরিদপুরে এফপিএবি ক্লিনিকের উন্নয়নে সহযোগিতার আশ্বাস এমপি নায়াব ইউসুফের ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ফরিদপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক তানভীরুল ইসলামের বিদায় সংবর্ধনা ফরিদপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুর মহিম ইন্সটিটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে প্রচার শোভাযাত্রা ফরিদপুরের আলীপুর যুব ইসলামিক ফাউন্ডেশনের ওয়াজ মাহফিল আগামী ২০ নভেম্বর

ফরিদপুরে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

সভায় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডল ও মো. সাকিব রহমান আকাশ, পুলিশ পরিদর্শক (সড়ক ও যানবাহন শাখা) মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং হোটেল মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের মাধ্যমে পর্যটন খাতের আধুনিকায়ন ও উন্নয়ন করতে হবে। ফরিদপুরের সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে পর্যটনের প্রচার ও প্রসার ঘটাতে হবে। এ সময় পর্যটকদের তথ্য, দিকনির্দেশনা, আবাসন ও যাতায়াত সেবা সহজ করতে ডিজিটাল ম্যাপ, ভার্চুয়াল ট্যুর ও অনলাইন তথ্যভান্ডার তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে প্রযুক্তির ব্যবহার, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং তরুণদের পর্যটন ও ডিজিটাল উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত করে কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও আলোচনা হয়। সভায় পর্যটনকেন্দ্রে ডিজিটাল ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন উন্নয়নে AI ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় ফরিদপুর জেলার পর্যটন উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণের বিষয়েও আলোচনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD