ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা।
শুক্রবার বিকেল ৫টার দিকে প্রেসক্লাব ফরিদপুর থেকে মিছিলটি বের হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি সহিংসতা ও উসকানির ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
এ সময় ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন, শাহারিয়ার হোসেন শিথিল, মাহফুজুর রহমান সবুজ, কাজী শিবলী সাদিক, আদনান হোসেন অনু, সাব্বির আহমেদ সাদ্দাম, জাহাঙ্গীর হোসেন ও মোজাম্মেল হোসেন মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Reporter Name 
















