ইদানিং রিপোর্টঃ- বাংলাদেশে নারীদের মধ্যে জরায়ু মুখ ক্যান্সার এ আক্রান্তের সংখ্যা দিনে বৃদ্ধি পাচ্ছে । বলা হয়ে থাকে প্রায় ১৩.৩% নারী এই জরায় মুখ ক্যান্সারে আক্রান্ত, যেটি নারীদের ক্যান্সারের মধ্যে বেস্ট ক্যান্সারের পরে দ্বিতীয় সর্বাধিক । প্রতিবছর নতুন করে ৯৬৪০ জন জরায়ু মুখ ক্যান্সারে আক্রান্ত হয় এবং প্রায় ৫৮২৬ জন প্রতিবছর এই রোগে মারা যায় । দেখা যাচ্ছে প্রতিদিন ২৬ জন ব্যক্তি এই রোগে আক্রান্ত হচ্ছে এবং একই সময়ে ১৬ জন ব্যক্তি এই রোগে প্রতিদিন মারা যাচ্ছে ।
এখন সময় এই রোগ সম্পর্কে আমাদের মা- বোন -মেয়েদের মাঝে সচেতনতা তৈরি করা । সেই সচেতনতাকে সামনে রেখে স্বপ্নগড়ি ফাউন্ডেশন ফরিদপুর, একটি সেমিনার আয়োজন করে রাজেন্দ্র কলেজ ছাত্রী হোস্টেলে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় প্রিন্সিপাল মহোদয় প্রফেসর হালিম স্যার, ভাইস প্রিন্সিপাল মহোদয় প্রফেসর ওবায়দুর রহমান স্যার, সাবেক ভাইস প্রিন্সিপাল তারেক হোসাইন স্যার, রাজবাড়ী কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর হামিদ মোল্লা স্যার সহ হল সুপার ও প্রভোস্ট বৃন্দ । জরায়ু মুখ ক্যান্সারের জন্য ৯৯% ক্ষেত্রে দায়ী হিউম্যান পেপিলোমা ভাইরাস । ফরিদপুর মেডিকেল কলেজ এর সহকারী রেজিস্টার সাবরিনা গিয়াস সুন্দরভাবে এই রোগের প্রত্যেকটা দিক সম্পর্কে স্টুডেন্টদের সামনে তুলে ধরেন । HPV ভ্যাকসিনের গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ।
সাধারণত ৯ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত এই ভ্যাকসিন বিনামূল্যে প্রদান করা হয়, যেহেতু ভ্যাকসিনের দাম অনেক বেশি,আমরা স্বপ্নগরি ফাউন্ডেশন, এই বাস্তবতাকে সামনে রেখে ১৪ বছরের উপরের ব্যক্তিদের তিনজন মিলে দুইটি ভ্যাকসিন নিলে তৃতীয় ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হবে, যাতে করে এই জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ এই মিছিল ফরিদপুর থেকে শুরু হোক ।
স্বপ্নগড়ি ফাউন্ডেশন ফরিদপুর, ফরিদপুরের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সামাজিক উন্নয়নের কাজ করে । প্রান্তিক পর্যায়ে ইতিমধ্যে অসংখ্য ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কমিউনিকেবল ও নন কমিউনিকেবল অসুখ বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, থ্যালাসেমিয়া ও হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিরন্তর কাজ করে যাচ্ছে। অবহেলিত নার্সিং স্টুডেন্টদের বিনামূল্যে স্পোকেন ইংলিশ এবং আইএলটিএস কোর্স চালু করেছে, যাতে করে এনক্লেস পরীক্ষার মাধ্যমে ইউএসএ তে উচ্চ বেতনে চাকরির বাজার খুঁজে পাই, এদেশের রেমিটেন্স বাড়ে একটি আত্মমর্যাদাবান দেশ হিসেবে বাংলাদেশকে মানুষ চিনতে পারে, মধ্যপ্রাচ্যগামীদের জন্য আরবি ভাষা শিক্ষা কোর্স চালু হয়েছে, অচিরেই জাপানি ভাষা শিক্ষা কোর্স বিনামূল্যে চালু করতে চাচ্ছে ।
স্বপ্নগড়ি ফাউন্ডেশন স্বপ্ন দেখে , সমাজের অর্থনৈতিকভাবে একেবারেই পিছিয়ে পড়া ইমাম মুয়াজ্জিনদের জন্য বেসিক ফার্মেসি প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি ফাউন্ডেশন থেকে তাদেরকে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেয়ার মাধ্যমে ভবিষ্যতে অর্থনৈতিক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ দেশ এগিয়ে যাবে । এই ফাউন্ডেশনের আওতাধীন দারুল এহসান মাদ্রাসা ও এতিমখানা নামে, একটি প্রতিষ্ঠানে প্রায় ৬০ জন ছেলে আবাসিক ভাবে পড়ালেখা করছে । এভাবে করে, একটু ছোট্ট উদ্যোগ, একদিন সকলের মাঝে ছড়িয়ে পড়বে স্বপ্নগড়ি ফাউন্ডেশন এই স্বপ্ন দেখে ।
রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ এর সকল শিক্ষক এবং ছাত্রী হোস্টেলের সকল ছাত্রীদের উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সহযোগিতা করার জন্য স্বপ্নগড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই । সকল মা বোনদের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সচেতন হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই ।
স্বপ্নগরি ফাউন্ডেশন পরিচালিত থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়া রোগী কল্যাণ কেন্দ্রে, থ্যালাসেমিয়া রোগীদের রক্ত প্রদানের জন্য বিশেষ অনুরোধ জানাই । গতকালের অনুষ্ঠানে ১৫ বছর বয়সী থ্যালাসেমিয়া রোগী রনি শেখের জীবনকথা আমাদের সবাইকে গভীরভাবে স্পর্শ করেছে। এ পর্যন্ত তাকে ৩০০-এর বেশি ব্যাগ রক্ত নিতে হয়েছে।
যারা এই ফাউন্ডেশন নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে সে সকল ইয়াং যুবকদের অধিক সংখ্যায় এগিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানান।

Reporter Name 










