1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে বিশ্ব বসতি দিবস পালিত - ফরিদপুর ইদানিং
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরের পদ্মার চরের কাশবন ধ্বংসের মুখে, হারিয়ে যাচ্ছে সৌন্দর্য ফরিদপুরে পুলিশের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান ফরিদপুরে বিশ্ব বসতি দিবস পালিত ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ফরিদপুরে জাতীয় দাবা প্রতিযোগিতার বাছাই পর্বের পুরস্কার বিতরণ ফরিদপুরে ধর্ষণের দায়ে দুই তরুণের যাবজ্জীবন শ্রীমৎ হরিপ্রিয় ব্রহ্মচারী মহারাজের চতুর্থ প্রয়াণ তিথি পালিত ফরিদপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান বিশ্ব শিক্ষক দিবসে ফরিদপুরে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মনিরুল ইসলাম ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৪২ জন নতুন হাম রোগী শনাক্ত

ফরিদপুরে বিশ্ব বসতি দিবস পালিত

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- বিশ্ব বসতি দিবস উপলক্ষে ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৫ অক্টোবর) জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ ফরিদপুরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালি শুরু হয়ে পুলিশ সুপারের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে ‌জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ‌, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন‌ ‌ সিভিল সার্জন মাহমুদুল হাসান ‌ অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ‌ মোহাম্মদ রায়হান গফুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.খায়রুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা। সভায় বক্তারা বলেন, প্রত্যেক মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা এবং পরিকল্পিত ও টেকসই নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য ও পরিবেশবান্ধব শহর গড়ে তোলাই বিশ্ব বসতি দিবসের মূল লক্ষ্য। অপরিকল্পিত নগরায়ণ, বস্তি সমস্যা, জলাবদ্ধতা, পরিবেশ দূষণ ও আবাসন সংকট মোকাবিলায় সরকার, প্রশাসন ও জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD