1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
বিশ্ব শিশু দিবসে ফরিদপুরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা - ফরিদপুর ইদানিং
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট আগামীকাল মহালয়া উপলক্ষে ফরিদপুরে ‘জননী জগন্মাতা’ গীতি-আলেখ্য ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ১ ফরিদপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ফরিদপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বিশ্ব শিশু দিবসে ফরিদপুরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৯ হাম রোগী, মোট আক্রান্ত ৬৪৭১ সদরপুরের পদ্মার চরের কাশবন ধ্বংসের মুখে, হারিয়ে যাচ্ছে সৌন্দর্য ফরিদপুরে পুলিশের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান ফরিদপুরে বিশ্ব বসতি দিবস পালিত

বিশ্ব শিশু দিবসে ফরিদপুরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- বিশ্ব শিশু দিবস উপলক্ষে ফরিদপুরে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। । গতকাল ‌ সোমবার এ অনুষ্ঠান ‌ অনুষ্ঠিত ‌ হয়। এ সময় উপস্থিত ছিলেন ‌

ফরিদপুর জেলা খেলাঘরের সহ-সভাপতি উত্তম দত্ত ও মলয় কুমার সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক নিমাই বিশ্বাস, ইলা মিত্র খেলাঘর আসরের সভাপতি আনোয়ার হোসেন আনা, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, তিতুমীর খেলাঘর আসরের সদস্য সচিব লাভলী আক্তার, সদস্য শহীদ মল্লিক, খেলাঘর জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ও খেলাঘর সাংস্কৃতিক একাডেমির পরিচালক অধ্যাপক নূর আব্দুল্লাহ সাঈদ এবং জেলা কমিটির সংগঠক অরুণ মণ্ডল। অনুষ্ঠানটি পরিচালনা করেন কিশোর সংগঠক মন্দিরা সাহা। এতে সভাপতিত্ব করেন তিতুমীর খেলাঘর আসরের আহ্বায়ক অসিত চক্রবর্তী। অনুষ্ঠান থেকে শিশু হত্যা, নির্যাতন, শিশু শ্রম, অপহরণসহ সব ধরনের সহিংসতা বন্ধ এবং শিশু অধিকার বাস্তবায়নের আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতিনির্ভর মানবিক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। বক্তারা বলেন, “শিশুর অধিকার রক্ষা মানে দেশের ভবিষ্যৎ রক্ষা। নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রামকে আরও জোরদার করতে হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD