Dhaka ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালমারীর বেলজানী-খরসূতী সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপি ইলিয়াস মোল্লার

  • Reporter Name
  • Update Time : ০৪:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ Time View

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বেলজানী-খরসূতী এলাকার দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া সড়কটির বেহাল দশায় উদ্বেগ প্রকাশ করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

সম্প্রতি সড়কটির দুরবস্থার বিষয়টি নজরে আসার পর এক বক্তব্যে তিনি বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত শিক্ষার্থী স্কুল-কলেজে যাতায়াত করে। ভাঙাচোরা সড়কের কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি বলেন, একটি এলাকার উন্নয়ন শুধু বড় অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপদে ও নির্বিঘ্নে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারে, সেই নিশ্চয়তাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। এমপি ইলিয়াস মোল্লা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সড়কটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। তিনি এলাকাবাসীর পাশে থেকে সাধ্যমতো কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীর বেলজানী-খরসূতী সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপি ইলিয়াস মোল্লার

Update Time : ০৪:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬