1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ভাঙ্গায় পৃথক অভিযানে গাঁজা ও সিরাপসহ গ্রেপ্তার ২ - ফরিদপুর ইদানিং
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ভাঙ্গায় পৃথক অভিযানে গাঁজা ও সিরাপসহ গ্রেপ্তার ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন আফজাল হোসেন খান পলাশ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুর বায়তুল মোকাররম মসজিদে দোয়া মাহফিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা প্রশাসন ও পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ: ফরিদপুর পৌরসভার জয়লাভ ফরিদপুর জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা পুলিশের প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধিমালা বিষয়ে কর্মশালা ফরিদপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

ভাঙ্গায় পৃথক অভিযানে গাঁজা ও সিরাপসহ গ্রেপ্তার ২

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে




ভাঙ্গা প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজা ও ৭১ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৪৩ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এসআরবি সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৪১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের মো. রফেস মীরের ছেলে মো. মাইনুল ইসলাম (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩১ হাজার ১৮৫ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। অন্যদিকে, একই দিন দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ভাঙ্গা টোল প্লাজার পূর্ব পাশে খুলনা-ঢাকা মহাসড়কে পৃথক অভিযান চালায় এসআরবি সদস্যরা। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৭১ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৩ হাজার টাকা। এ ঘটনায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কোলকাতা ভোগদীয়া গ্রামের মৃত হাসেম ভূইয়ার ছেলে মো. আলী হোসেন (৫৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে নগদ ৯০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এসআরবি জানায়, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা, উইনসেরেক্স সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মালামালসহ গ্রেপ্তার দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD