1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
মেহেরপুরের বামন্দির সুন্দরী বেগমের হত্যা রহস্য উন্মোচন - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌ রাজবাড়ীতে ৩ লাখ ১৫ হাজার টাকার হেরোইনসহ নারী গ্রেপ্তার ফরিদপুরে পল্লী বিদ্যুতের রাতের অভিযানে ১৮ দোকান মালিককে সতর্ক ফরিদপুরে এফপিএবি ক্লিনিকের উন্নয়নে সহযোগিতার আশ্বাস এমপি নায়াব ইউসুফের ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ফরিদপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক তানভীরুল ইসলামের বিদায় সংবর্ধনা ফরিদপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুর মহিম ইন্সটিটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে প্রচার শোভাযাত্রা ফরিদপুরের আলীপুর যুব ইসলামিক ফাউন্ডেশনের ওয়াজ মাহফিল আগামী ২০ নভেম্বর

মেহেরপুরের বামন্দির সুন্দরী বেগমের হত্যা রহস্য উন্মোচন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে




মেহেরপুর জেলার গাংনী থানার বামন্দির বাজারস্থ সুন্দরী বেগমের হত্যা রহস্য উন্মোচিত হয়েছে। মেহেরপুর ডিবি পুলিশ সুন্দরী হত্যাকান্ডের সহিত সরাসরি জড়িত আসামি মোঃ জামিরুল ইসলাম ওরফে যামু(৩৩) কে পুলিশের আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে।আসামি জামিরুল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার শিতলাই পাড়া গ্রামের আবু আফ্ফানের ছেলে।সে নিহত সুন্দরী বেগমের স্বামী  রুস্তম আলীর ভাতিজা।

পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

আসামি জামিরুল বিজ্ঞ আদালতে ক্রিমিনাল প্রসিডিউর কোডের ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করিয়াছে। এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনের বিষয়ে মেহেরপুর জেলার পুলিশ সুপার মুরাদ আলী গাংনী থানার মামলা নং-২৪ তারিখ-২৯/০৫/২০২০ খ্রিঃ বামন্দি বাজারস্থ চাঞ্চর‌্যকর (Clueless) হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের সামনে এক প্রেস ব্রিফিং প্রদান করেছেন।জমিজমা ও টাকা পয়সা নিয়ে এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে বলে পুলিশ সুপার প্রেস ব্রিফিং এ জানান।

উল্লেখ্য: বিগত ২৮/০৫/২০২০  ইং তারিখে গাংনী থানাধীন বামন্দী বাজারের পাশে রুস্তম আলীর স্ত্রী সুন্দরী বেগমের অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করে। কিন্তু হত্যার রহস্য উদঘাটনে ডিবি পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছিল আজ সেই হত্যা রহস্য উন্মোচিত হল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD