
ইদানিং রিপোর্টঃ- শ্রীমৎ হরিপ্রিয় ব্রহ্মচারী মহারাজের চতুর্থ প্রয়াণ তিথি উপলক্ষে ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উদয়স্ত মহানাম মহাসংকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল সাড়ে ৮টায় বাল্যভোগ ও সমাধি মন্দিরে ভোগ, দুপুর ১২টায় মধ্যাহ্ন রাজভোগ এবং দুপুর ১টায় সমাধি মন্দিরে মহাপ্রসাদ অর্পণ করা হয়। পরে দুপুর ২টায় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এ ছাড়া বিকেলে মহানাম সম্প্রদায়ের উদ্যোগে মহানাম মহাকীর্তন যজ্ঞ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত-অনুরাগীরা অংশ নেন। ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে ভক্তরা শ্রীমৎ হরিপ্রিয় ব্রহ্মচারী মহারাজের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।