সালথা প্রতিনিধিঃ- বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুরের সালথায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সালথা উপজেলার আটঘর উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা তথ্য অফিস, ফরিদপুরের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. ইমরুল করিম তানভীর, আটঘর উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো. টিপু সুলতান, প্রধান শিক্ষক মো. জাহিদুজ্জামান খান, স্বেচ্ছাসেবক দল সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুন চৌধুরী এবং বিদ্যালয়ের দাতা সদস্য মো. আজিজুর রহমান। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, সুধীজন, অংশ নেন। এ সময় “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বিষয়ে প্রচার ও জনসচেতনতা মূলক বক্তব্য দেওয়া হয়।

Reporter Name 













