1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
সালথায় ট্রান্সফরমার চুরির সময় আটক ৩ - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ১৪৪ ধারার মধ্যেই দুর্গাপূজা: দুই পক্ষকে মুচলেকা দিয়ে শান্তিপূর্ণভাবে পূজা করার প্রস্তাব ফরিদপুরে পিবিআই এর প্রেস বিফ্রিং: পরকীয়া সন্দেহে কিশোর ওমর হত্যা সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও মানবাধিকার নিশ্চিতের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথায় ট্রান্সফরমার চুরির সময় আটক ৩ ফরিদপুরের সাপ্তাহিক হাটে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী ফরিদপুরে জসীম পল্লীমেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন হাম রোগী ৪৯, মোট আক্রান্ত ৬ হাজার ৫২০ মধুখালীতে নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট আগামীকাল মহালয়া উপলক্ষে ফরিদপুরে ‘জননী জগন্মাতা’ গীতি-আলেখ্য ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ১

সালথায় ট্রান্সফরমার চুরির সময় আটক ৩

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে




সালথা প্রতিনিধিঃ  সালথায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের সালথা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের বাবুইখোলা গ্রামের পাকা সড়কের ওপর এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—সালথা উপজেলার জয়কাইল গ্রামের শুকুর মোল্যার ছেলে জিহাদ মোল্যা (২২), চরভদ্রাসন উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের আমিন শেখের ছেলে সাগর শেখ (২২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার কোমরপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সৈয়দ ফেরদৌস আহমদ রনি (৩৭)। জানা যায়, সকালে বাবুইখোলা গ্রামের সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির সময় স্থানীয়রা তিনজনকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে ‌।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD