
সালথা প্রতিনিধি- ফরিদপুরের সালথায় বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার মাসিক নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আরিফ বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা সরোয়ার হোসেন। বৈঠকে সংগঠনের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করেন। পরে আগামী এক মাসের কর্মপরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।