1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
‘আমি এখন কালু শব্দের মানে জানি’ - ফরিদপুর ইদানিং
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌ রাজবাড়ীতে ৩ লাখ ১৫ হাজার টাকার হেরোইনসহ নারী গ্রেপ্তার ফরিদপুরে পল্লী বিদ্যুতের রাতের অভিযানে ১৮ দোকান মালিককে সতর্ক ফরিদপুরে এফপিএবি ক্লিনিকের উন্নয়নে সহযোগিতার আশ্বাস এমপি নায়াব ইউসুফের ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ফরিদপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক তানভীরুল ইসলামের বিদায় সংবর্ধনা ফরিদপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুর মহিম ইন্সটিটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে প্রচার শোভাযাত্রা

‘আমি এখন কালু শব্দের মানে জানি’

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে




ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা ড্যারেন সামি অভিযোগ করেছেন যে ভারতে আইপিএলে খেলার সময় তিনি ও শ্রীলংকার খেলোয়াড় থিসারা পেরেরা বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন।

ড্যারেন সামি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছেন, তিনি ও শ্রীলংকার থিসারা পেরেরা যখন ভারতে আইপিএলে খেলতেন তখন তাদেরকে ‘কালু’ বলে ডাকা হতো। তবে এই ‘কালু’ শব্দের মানে তখন তিনি জানতেন না।

‘কালু’ একটি হিন্দি শব্দ, এর মানে হচ্ছে কালো। অতি সম্প্রতি ড্যারেন সামি এর আসল অর্থ জানতে পারেন।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ড্যারেন সামি জানিয়েছেন, তিনি যখন ভারতে আইপিএলে খেলতেন, তখন তিনি কালু শব্দের মানে শক্তিশালী ঘোড়া (স্ট্যালিয়ন) বলেই জানতেন। কিন্তু সম্প্রতি হাসান মিনহাজের অনুষ্ঠান দেখে তিনি জানতে পেরেছেন এর আসল মানে। এখন তিনি সাংঘাতিক ক্ষুব্ধ।

টুইটারে অরেকটি পোস্টে তিনি লিখেছেন, বর্ণবাদ কেবল আমেরিকার সমস্যা নয়, এটি সারা দুনিয়াতেই আছে। ক্রিকেট বিশ্ব যদি এই বর্ণবাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তা হলে তারাও এই সমস্যারই অংশ।

সূত্র : বিবিসি

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD