০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ শিশু জুবায়েরকে ফরিদপুরে দেখার দাবি, সন্ধানে সহযোগিতা কামনা

  • Reporter Name
  • Update Time : ০২:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৩০ Time View

ইদানিং রিপোর্টঃ- নড়াইল থেকে নিখোঁজ হওয়া জুবায়ের মোল্যা (১৩) নামে এক শিশুকে খুলনা রেলস্টেশনের পর এবার ফরিদপুর শহরের রেলস্টেশন ও আলীপুর এলাকায় দেখা গেছে বলে দাবি করেছে তার পরিবার। শিশুটির সন্ধান পেতে গণমাধ্যমকর্মী ও সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চরবিলা এলাকা থেকে জুবায়ের নিখোঁজ হয়। পরদিন খুলনা রেলস্টেশনের সিসিটিভি ফুটেজে শিশুটিকে দেখা যায় বলে পরিবারের সদস্যরা নিশ্চিত হয়েছেন পরিবারের সদস্যদের দাবি, গতকাল রোববার (২৩ আগস্ট) ফরিদপুর শহরের রেলস্টেশন এলাকা ও আলীপুরেও জুবায়েরকে দেখা গেছে। বিষয়টি জানার পর শিশুটির সন্ধান পেতে পরিবারের সদস্যরা ফরিদপুর প্রেসক্লাবে আসেন।

এ সময় তারা গণমাধ্যমকর্মীদের কাছে নড়াইল সদর থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) কপি ও নিখোঁজ শিশুর ছবি প্রদান করেন। জুবায়েরকে খুঁজে পেতে সংবাদমাধ্যম ও বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচারের জন্য তারা সবার সহযোগিতা কামনা করেন। নিখোঁজ জুবায়েরের গায়ের রং শ্যামলা। তার উচ্চতা প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি এবং ওজন প্রায় ৩৫ কেজি। উল্লেখ্য, জুবায়েরের নিখোঁজের ঘটনায় তার বাবা হাফিজুর রহমান গত ১৭ আগস্ট নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ৭৯৩ এবং জিডি ট্র্যাকিং নম্বর 0B5MHC। জুবায়েরের কোনো সন্ধান পেলে জিডিতে উল্লেখিত নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। শিশুটির সন্ধান সংক্রান্ত তথ্য পেলে তার বাবা হাফিজুর রহমানের মোবাইল নম্বর ০১৯৫৬-৭৫৩৫৫০-এ যোগাযোগ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Tag :
About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

নিখোঁজ শিশু জুবায়েরকে ফরিদপুরে দেখার দাবি, সন্ধানে সহযোগিতা কামনা

Update Time : ০২:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬