১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

  • Reporter Name
  • Update Time : ০৪:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৩ Time View

ভাঙ্গা প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তাড়াইল এলাকায় লোহারদিয়া খানকায়ে সালেহিয়া দীনিয়া মাদ্রাসা সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম সালাউদ্দিন (১৮)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারদিয়া এলাকার আজম আলীর ছেলে। আহতরা হলেন একই এলাকার মো. সাব্বির (১৮) এবং তামিম শেখ (১৮)। তামিম শেখ আক্তার মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন একটি নম্বর বিহীন লাল রঙের আরটিআর- ১৬০ সিসি মোটরসাইকেল চালিয়ে সাব্বির ও তামিমকে নিয়ে ভাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাড়াইল এলাকায় একইমুখী একটি অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে মোটর সাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায় এবং তিনজনই আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সালাউদ্দিন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত সাব্বির ও তামিমকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা গাড়ির অজ্ঞাত চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর জেলা স্বাস্থ্য বিষয়ক মাসিক সমন্বয় সভা

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

Update Time : ০৪:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬