ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর পৌরসভার বর্জ্য পরিবহনকারী কোনো গাড়ি ময়লা ঢেকে না রেখে খোলা অবস্থায় রাস্তা দিয়ে চলাচল করলে সংশ্লিষ্ট গাড়িচালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। পৌরবাসীর প্রতি এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বর্জ্যবাহী কোনো গাড়ি খোলা অবস্থায় চলাচল করতে দেখা গেলে গাড়িটির একটি ছবি তুলে ঘটনার সময় ও স্থান উল্লেখ করে পৌরসভার পেইজে কমেন্ট আকারে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্ত অভিযোগ ও ছবির সত্যতা যাচাইয়ের পর সংশ্লিষ্ট গাড়িচালকের ওই দিনের বেতন কর্তনসহ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ দূষণ ও জনভোগান্তি কমাতে বর্জ্য পরিবহনের সময় যথাযথভাবে ময়লা ঢেকে গাড়ি চলাচল নিশ্চিত করার লক্ষ্যে পৌরসভা এ উদ্যোগ নিয়েছে।

Reporter Name 





















