ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধুখালীতে ধানের চারা সংগ্রহে ব্যস্ত চাষিরা নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ, নির্মিত হবে ১৫ তলা আধুনিক ভবন এফপিএবি ফরিদপুর শাখা ক্লিনিক পরিদর্শন ভাঙ্গায় নারী উন্নয়ন ও সচেতনতা বিষয়ক উঠান বৈঠক ফরিদপুর মেডিকেল কলেজে কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমার নদে মাছের পোনা অবমুক্তকরন ডাঃ মোহাম্মদ জাহেদের ৩৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ফরিদপুর ডায়াবেটিক সমিতির নতুন তত্ত্বাবধায়ক কমিটির দায়িত্ব গ্রহণ

ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ, নির্মিত হবে ১৫ তলা আধুনিক ভবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে একটি বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো এক সরকারি পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পত্রে উল্লেখ করা হয়, সংসদীয় আসন-২১৩, ফরিদপুর-৩-এর অন্তর্গত ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং একটি বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের জন্য ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতালটির শয্যাসংখ্যা বৃদ্ধি এবং আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের জন্য ডিও (আধা-সরকারি) পত্র অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্যও অনুরোধ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হলে জেলার বিপুলসংখ্যক মানুষের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি ১৫ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন নির্মিত হলে ফরিদপুরে চিকিৎসা অবকাঠামোর আরও উন্নয়ন ঘটবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ, নির্মিত হবে ১৫ তলা আধুনিক ভবন

আপডেট সময় : ১২:০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬