ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগে রোগী ও পথচারীরা মাদ্রাসা থেকে পালিয়ে আসা তিন কিশোরী ফরিদপুর পুলিশের হেফাজতে ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৩২ জনের শরীরে সন্দেহভাজন হাম শনাক্ত, মোট ৫ হাজার ২৫৭ মধুখালীতে ধানের চারা সংগ্রহে ব্যস্ত চাষিরা নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ, নির্মিত হবে ১৫ তলা আধুনিক ভবন এফপিএবি ফরিদপুর শাখা ক্লিনিক পরিদর্শন ভাঙ্গায় নারী উন্নয়ন ও সচেতনতা বিষয়ক উঠান বৈঠক ফরিদপুর মেডিকেল কলেজে কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন

নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নগরকান্দা প্রতিনিধিঃ- ফরিদপুরের নগরকান্দায় জে আর পরিবহনের বাস ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি ‌সংঘর্ষে একাধিক ‌ আহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া স্ট্যান্ডের প্রায় ২০০ গজ পশ্চিমে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ঢাকাগামী জে আর পরিবহনের একটি বাসের সঙ্গে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী এসিআই সারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি সড়কের পাশের একটি পুকুরে অর্ধেক পানিতে পড়ে যায়। এতে বাসের যাত্রী, চালক ও হেলপারসহ একাধিক ব্যক্তি আহত হন। অপরদিকে ট্রাকটি সড়কের মাঝখানে উল্টে গেলে ট্রাকের চালক ও হেলপারসহ আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে নগরকান্দা থানার এসআই নুর মোহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন। পরে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক

আপডেট সময় : ১২:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬