ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধুখালীতে ধানের চারা সংগ্রহে ব্যস্ত চাষিরা নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ, নির্মিত হবে ১৫ তলা আধুনিক ভবন এফপিএবি ফরিদপুর শাখা ক্লিনিক পরিদর্শন ভাঙ্গায় নারী উন্নয়ন ও সচেতনতা বিষয়ক উঠান বৈঠক ফরিদপুর মেডিকেল কলেজে কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমার নদে মাছের পোনা অবমুক্তকরন ডাঃ মোহাম্মদ জাহেদের ৩৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ফরিদপুর ডায়াবেটিক সমিতির নতুন তত্ত্বাবধায়ক কমিটির দায়িত্ব গ্রহণ

মধুখালীতে ধানের চারা সংগ্রহে ব্যস্ত চাষিরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইদানিং রিপোর্টঃ- মধুখালীতে রোপা আমনের চারা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন হাট-বাজারে ধানের চারা কিনতে ভিড় করছেন কৃষকরা। কৃষি বিভাগ আশা করছে, গত মৌসুমের তুলনায় চলতি বছর রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। উপজেলার সবচেয়ে বড় দুটি হাট মধুখালী সদর ও কামারখালী হাটে ধানের চারা কিনতে কৃষকদের ব্যাপক ভিড় দেখা গেছে। মধুখালী হাটে এক বোঝা চারা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। এ ছাড়া প্রতি বোঝা চারার জন্য ২০ থেকে ৩০ টাকা খাজনা আদায় করা হচ্ছে। মধুখালী হাটের চারা বিক্রেতা সামাদ শেখ বলেন, হাটে ধানের চারার আমদানি ব্যাপক। কৃষকরা নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের চারা কিনছেন। বাজারের খাজনা আদায়কারী মো. ইমন শেখ জানান, হাটে চারার আমদানি ভালো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারা কেনাবেচা চলছে। ভালো মানের চারার প্রতি কৃষকদের আগ্রহ বেশি।

মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুব ইলাহী জানান, রোপা আমনের বিরি-৮৭, বিরি-৩৭, বিরি-৭৫ ও বিনা-৭সহ বিভিন্ন জাতের ধানের চারা সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত রোপণ করা হয়। আগাম ও ভাসমান চারা উৎপাদনসহ বিভিন্ন পদ্ধতিতে ইতোমধ্যে ৮ হাজার ৬৮০ হেক্টর জমিতে রোপা আমনের চারা রোপণ করা হয়েছে। তিনি জানান, চলতি বছর উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ৮ হাজার ৭৬০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে আবাদ হয়েছিল ৮ হাজার ৬৬০ হেক্টর জমিতে। এদিকে সেপ্টেম্বর মাসজুড়ে চারা রোপণের সুযোগ থাকা এবং সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে চলতি মৌসুমে রোপা আমনের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধুখালীতে ধানের চারা সংগ্রহে ব্যস্ত চাষিরা

আপডেট সময় : ১২:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬