1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে খামারিদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ - ফরিদপুর ইদানিং
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
এশিয়া কাপ আর্চারিতে ফরিদপুরের সন্তান ‌রিয়া আক্তার বন্যার তিন পদক জয় ফরিদপুরে খামারিদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ ফরিদপুর পৌরসভার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুর ধর্ষণ চেষ্টার দায়ে ‌৫ বছরের কারাদণ্ড ‌ ফরিদপুরে পূজামণ্ডপের সৃজনশীল সাজসজ্জায় সম্মাননা প্রদান ফরিদপুরে আদালত এলাকা থেকে ব্যক্তিকে তুলে নিয়ে কুপিয়ে জখম ফরিদপুরে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মহিলা পরিষদের আলোচনা সভা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ফরিদপুরের শিক্ষক কুন্তলা ফরিদপুরে শ্রী রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত

ফরিদপুরে খামারিদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- নদীবিধৌত চরাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও প্রাণিসম্পদ খাতের বিকাশে ফরিদপুরে সুফলভোগী খামারিদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।  ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলের সুফলভোগী খামারিদের সহায়তা দেওয়া হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে গবাদিপশু পালন ও দুধ উৎপাদন বৃদ্ধি, খামারিদের স্বাবলম্বী করা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং উপকারভোগী খামারিরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD