Dhaka ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালীতে মাছ ধরার ইলেকট্রিক শক মেশিন ও দুটি ব্যাটারি জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৩:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ২৭ Time View

ইদানিং রিপোর্টঃ- মধুখালীতে অভিযান চালিয়ে মাছ ধরার একটি ইলেকট্রিক শক মেশিন ও দুটি ব্যাটারি জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। রোববার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধুমতী নদীসংলগ্ন রাজধরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. শামীম পারভেজ। অভিযানকালে রাজধরপুর গ্রামের আকাশ শেখ, পিতা মো. বাবুল শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ইলেকট্রিক শক মেশিন ও দুটি ব্যাটারি জব্দ করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, আড়পাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধুখালী উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইলেকট্রিক শক মেশিন ব্যবহার করে মাছ শিকার জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর। এ কারণে অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Tag :
About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

মিলিটারি কলেজিয়েট স্কুল(MCSF) ফরিদপুরে ফলজ বৃক্ষরোপণ

মধুখালীতে মাছ ধরার ইলেকট্রিক শক মেশিন ও দুটি ব্যাটারি জব্দ

Update Time : ০৩:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬