ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগে রোগী ও পথচারীরা মাদ্রাসা থেকে পালিয়ে আসা তিন কিশোরী ফরিদপুর পুলিশের হেফাজতে ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৩২ জনের শরীরে সন্দেহভাজন হাম শনাক্ত, মোট ৫ হাজার ২৫৭ মধুখালীতে ধানের চারা সংগ্রহে ব্যস্ত চাষিরা নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ, নির্মিত হবে ১৫ তলা আধুনিক ভবন এফপিএবি ফরিদপুর শাখা ক্লিনিক পরিদর্শন ভাঙ্গায় নারী উন্নয়ন ও সচেতনতা বিষয়ক উঠান বৈঠক ফরিদপুর মেডিকেল কলেজে কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন

মাদ্রাসা থেকে পালিয়ে আসা তিন কিশোরী ফরিদপুর পুলিশের হেফাজতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইদানিং রিপোর্টঃ- মাদ্রাসায় পড়াশোনা কম করায় শিক্ষকদের মারধরের ভয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে পালিয়ে ফরিদপুরে আসা তিন কিশোরীকে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে তাদের ফরিদপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।  বুধবার সকাল ৮টার দিকে সিরাজদিখানের খাস মহল জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার হেফজখানায় পড়াশোনা করত ওই তিন কিশোরী। তারা হলো—নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব জাজিরা এলাকার রফিকুল ইসলামের মেয়ে রোজা (১৪), মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কংসুপুরা এলাকার আলাসমিনের মেয়ে তানহা (১৪) এবং একই এলাকার হানিফ মিয়ার মেয়ে লামিয়া (১৪)।

জানা যায়, পড়াশোনা কম করায় মাদ্রাসার শিক্ষকদের মারধরের ভয়ে তিন কিশোরী মাদ্রাসা থেকে পালিয়ে যায়। পরে সিরাজদিখান বাসস্ট্যান্ড থেকে ফরিদপুর‌ গামী একটি অজ্ঞাতনামা গাড়িতে উঠে ফরিদপুর-
রাজবাড়ী সড়কের মোড়ে নামে। সেখান থেকে অটোরিকশা যোগে কানাইপুর এলাকায় গিয়ে তারা এলোমেলোভাবে ঘোরাফেরা করতে থাকে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা তিন কিশোরীকে আটক করে। পরে বুধবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তাদের ফরিদপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। বর্তমানে তিন কিশোরী কোতোয়ালি থানা হেফাজতে রয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদ্রাসা থেকে পালিয়ে আসা তিন কিশোরী ফরিদপুর পুলিশের হেফাজতে

আপডেট সময় : ১০:১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬