Dhaka ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়ালন্দঘাটে শিক্ষার্থী রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১০:৪০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২৪ Time View

ইদানিং রিপোর্টঃ- রাজবাড়ীর গোয়ালন্দঘাটে আলোচিত শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে (৪৫) নড়াইল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। এ ব্যাপারে সংস্থাটির ফরিদপুর কার্যালয়ে আজ সকালে ‌ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানানো হয় ‌

রোববার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল র‍্যাব-৬-এর সহযোগিতায় নড়াইল সদর থানাধীন কালিয়া রোডের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জামাল পত্তনদার রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া এলাকার হোসেন পত্তনদারের ছেলে। র‍্যাব জানায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া এলাকায় গুলি করে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডলকে হত্যা করা হয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর মৃত্যুদণ্ড এড়াতে জামাল ভারতে পালিয়ে যায়। র‍্যাবের তথ্যমতে, ২০২৫ সালের ১০ আগস্ট মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সিআইইউ দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কয়েক মাস ভারতের কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে আনুমানিক দুই মাস আগে কৌশলে পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে ফেরার পর র‍্যাব তার ওপর বিশেষ নজরদারি শুরু করে। গোয়েন্দা ও স্থানীয় সূত্রে তার পুনরায় কন্ট্রাক্ট কিলিংয়ে জড়িত হওয়ার প্রস্তুতির তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে নড়াইলের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। গ্রেপ্তার জামাল পত্তনদারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব আরও জানায়, রিপন মন্ডল হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে দুটি অস্ত্র, দুটি মাদক, একটি ডাকাতির প্রস্তুতি এবং একটি চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হিসেবে সংশ্লিষ্টতা রয়েছে। সংবাদ সম্মেলনে ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ‌ও ইলেক্ট্রনিক মিডিয়ার ‌ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

মিলিটারি কলেজিয়েট স্কুল(MCSF) ফরিদপুরে ফলজ বৃক্ষরোপণ

গোয়ালন্দঘাটে শিক্ষার্থী রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল গ্রেপ্তার

Update Time : ১০:৪০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬