ফরিদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুই ভাইয়ের বাড়িতে ভাঙচুর, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- আপডেট সময় : ০৩:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর শহরের টেপাখোলা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে দুই ভাইয়ের বসতবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে রিয়ো পেট্রোল পাম্পের পেছনে এ ঘটনা ঘটে।
জানা যায়, জুমার নামাজ শেষে স্থানীয় কিছু লোক বাবু (৩৪) ও লাবু (৩০), পিতা-মৃত হালিম শেখের বসত বাড়িতে ভাঙচুরের চেষ্টা করেন। স্থানীয়দের অভিযোগ, ওই দুই ভাই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। খবর পেয়ে কোতয়ালী থানার ২ নম্বর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক পিএম মামুনুর রশীদসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় কয়েকজন উত্তেজিত ব্যক্তি বাড়িতে ভাঙচুর করেন। পরে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে উত্তেজিত জনতাকে নিবৃত্ত করে। ঘটনাস্থলে উত্তেজিত জনতা বাবু ও লাবুকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। পুলিশের প্রচেষ্টায় জনতাকে শান্তিপূর্ণভাবে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


















