ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের উন্নয়নে মাস্টার প্ল্যানের দাবি, সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস নায়াব ইউসুফের ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা ফরিদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুই ভাইয়ের বাড়িতে ভাঙচুর, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগে রোগী ও পথচারীরা মাদ্রাসা থেকে পালিয়ে আসা তিন কিশোরী ফরিদপুর পুলিশের হেফাজতে ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৩২ জনের শরীরে সন্দেহভাজন হাম শনাক্ত, মোট ৫ হাজার ২৫৭ মধুখালীতে ধানের চারা সংগ্রহে ব্যস্ত চাষিরা নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ, নির্মিত হবে ১৫ তলা আধুনিক ভবন

ফরিদপুরের উন্নয়নে মাস্টার প্ল্যানের দাবি, সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস নায়াব ইউসুফের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের সার্বিক উন্নয়নে মাস্টার প্ল্যান প্রণয়ন, শহরের যানজট নিরসন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার দাবি জানিয়েছেন বক্তারা। শুক্রবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামসুদ্দিন মোল্লা মিলনায়তনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়। একই সঙ্গে প্রেসক্লাবের হলরুম আধুনিকায়নেরও দাবি ওঠে।

সভায় বক্তারা সাবেক এমপি ও মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের অবদানের কথা তুলে ধরে তাঁর দেখানো পথে নায়াব ইউসুফের নেতৃত্বে ফরিদপুরের উন্নয়ন আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নায়াব ইউসুফ বলেন, “আমাদের পরিবার যুগ যুগ ধরে মানুষের সেবা করে আসছে। আপনারা ফরিদপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের কথা স্বাধীনভাবে লিখবেন।  সেবামূলক প্রতিষ্ঠানে মানুষ যাতে কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। আমরা সবাই মিলে একটি চমৎকার ফরিদপুর গড়ে তুলবো—এটাই আমাদের স্বপ্ন।” তিনি সাংবাদিকদের সব সময় পাশে থাকার আশ্বাস দেন। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, ফারিয়ান ইউসুফ, আলিমুজ্জামান রনি, এস এ মাসুদুর রহমান তরুণ, তরিকুল ইসলাম হিমেল, এস এম মনিরুজ্জামান, আসাদুজ্জামান দুলাল ও শেখ সাইফুল ইসলাম অহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এ সময় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।‌ এর পূর্বে ‌ তিনি প্রেস ক্লাবে এসে পৌঁছলেন ‌ প্রেসক্লাবের ‌ সদস্যবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের উন্নয়নে মাস্টার প্ল্যানের দাবি, সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস নায়াব ইউসুফের

আপডেট সময় : ০৩:৫৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬