ইদানিং রিপোর্টঃ- সবুজ, সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে লংকাবাংলা ফাউন্ডেশন ফরিদপুর সদরে অবস্থিত মিলিটারি কলেজিয়েট স্কুল(MCSF) প্রাঙ্গণে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ (নারিকেল,সফেদা, আম ও কাঁঠাল) গাছের চারা রোপণ করা হয়। ফরিদপুর মিলিটারি কলেজিয়েট স্কুলের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আখতার উজ সামাদ রাফি(BSP,AFWC PSC), বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষকদের উপস্থিতিতে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি.-এর ফরিদপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ইলিয়াস পারভেজ রানা এর তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়।
মিলিটারি কলেজিয়েট স্কুল (MSCF) এবং লংকাবাংলা ফাইন্যান্স পি এল সি ফরিদপুর শাখার অন্যান্য কর্মকর্তাদের অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দময় ও অনুপ্রেরণাদায়ক। গাছের চারা রোপণের দৃশ্য যেন প্রকৃতির প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধের এক সুন্দর বার্তা ছড়িয়ে দেয়। অএ প্রতিষ্ঠানের সবার সাথে একসঙ্গে বৃক্ষরোপণে অংশগ্রহন এই উদ্যোগকে আরও অর্থবহ করে তোলেন। লংকাবাংলা ফাউন্ডেশন বিশ্বাস করে, ফলজ গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, বাতাসকে নির্মল রাখে, জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও সবুজ পৃথিবী গড়ে তুলতে সহায়তা করে। আজ রোপণ করা প্রতিটি চারা আগামী দিনে ছায়া, পুষ্টি এবং আশার প্রতীক হয়ে উঠবে। পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং টেকসই ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার থেকে লংকাবাংলা ফাউন্ডেশন ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে এ ধরনের বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করবে।

Reporter Name 










