০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সালথায় ২০ লিটার মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১১:৪০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২১ Time View

সালথা প্রতিনিধিঃ- ফরিদপুরের সালথা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ লিটার মদসহ আবুল হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া দক্ষিণপাড়ায় পলাতক আসামি সুজাতের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সুজাত তার বাড়িতে সঙ্গীদের নিয়ে মদ ক্রয়-বিক্রয় করছে। এ তথ্যের ভিত্তিতে সালথা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজাত কৌশলে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আবুল হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ লিটার মদ উদ্ধার করা হয়। আটক আবুল হোসেন যদুনন্দী ইউনিয়নের উথুলী গ্রামের পাঁচু শেখের ছেলে। এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২০ লিটার মদ উদ্ধার করেছে এবং আবুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে। অভিযানের সময় সুজাত নামে পলাতক আসামি পালিয়ে যায়। তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

সালথায় ২০ লিটার মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ১১:৪০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬