সংবাদ শিরোনাম ::
এফপিএবি ফরিদপুর শাখা ক্লিনিক পরিদর্শন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে এফপিএবি (বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি) ফরিদপুর শাখা ক্লিনিক পরিদর্শন করেছেন ফরিদপুরের উপপরিচালক কাজী ফারুক আহমেদ ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী ইসরাত জাহান তন্নী।
বুধবার তারা এফপিএবি ফরিদপুর শাখা ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় ক্লিনিকের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার সার্বিক মান সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তারা এফপিএবি ফরিদপুর শাখার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে শাখার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তারা।এ সময় এফপিএবি ফরিদপুর শাখার কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।













