সংবাদ শিরোনাম ::
জাসাস নগরকান্দা থানার আহ্বায়কের পদ স্থগিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫২:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
নগরকান্দা প্রতিনিধি:- শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফরিদপুর জেলার নগরকান্দা থানার আহ্বায়ক মোঃ জহির উদ্দিন চৌকদারের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
শনিবার জাসাস ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন ও সদস্য সচিব আরিফুর রহমান বকুর অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।





















