1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
স্মার্টফোন বিক্রি কমেছে ১৪ শতাংশ - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌ রাজবাড়ীতে ৩ লাখ ১৫ হাজার টাকার হেরোইনসহ নারী গ্রেপ্তার ফরিদপুরে পল্লী বিদ্যুতের রাতের অভিযানে ১৮ দোকান মালিককে সতর্ক ফরিদপুরে এফপিএবি ক্লিনিকের উন্নয়নে সহযোগিতার আশ্বাস এমপি নায়াব ইউসুফের ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ফরিদপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক তানভীরুল ইসলামের বিদায় সংবর্ধনা ফরিদপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুর মহিম ইন্সটিটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে প্রচার শোভাযাত্রা ফরিদপুরের আলীপুর যুব ইসলামিক ফাউন্ডেশনের ওয়াজ মাহফিল আগামী ২০ নভেম্বর

স্মার্টফোন বিক্রি কমেছে ১৪ শতাংশ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে




করোনা ভাইরাসের ছোবলে বিশ্বের দেশে দেশে চলছে লডডাউন। বিশ্বের কোটি কোটি মানুষ গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। সরকারি নিষেধাজ্ঞায় কেউ ঘর থেকে বের হচ্ছে না। বন্ধ হয়ে আছে সরকারি-বেসরকারি সব অফিস-আদালত। এর প্রভাব পড়েছে মোবাইল ফোন বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর ওপরও।

কাউন্টার পয়েন্ট রিসার্চ গেল বৃহস্পতিহবার এক বিবৃতিতে জানিয়েছে, গেল ফেব্রুয়ারি মাসে স্মার্টফোনের বিক্রি কমেছে ১৪ শতাংশ।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে, বিশ্বের অনেক অঞ্চলে করোনা ভাইরাসের পরিস্থিতি দিনকে দিন নাজুক হওয়ায় স্মার্টফোনের বিক্রি আরও কমতে পারে।

করোনা ভাইরাসের বিস্তার রোধে গেল মাসে চীনে অ্যাপলসহ অন্যান্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের বিক্রয় কেন্দ্র বন্ধ করে দিয়েছিল। চীনের সরকারি তথ্যানুসারে, ফেব্রুয়ারিতে চীনের মূল ভূখণ্ডে ৫ লাখের কম আইফোন বিক্রি করেছে অ্যাপল।

চীনে গেল এক বছর আগের চেয়ে গত ফেব্রুয়ারি মাসে স্মার্টফোনের বিক্রি কমেছে ৩৮ শতাংশ।

তবে মার্চের মাঝামাঝি বেশ কিছু বিক্রয় কেন্দ্র আবারও চালু হওয়ায় দেশটিতে স্মার্টফোন বিক্রি ফের স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছে।

কাউন্টার পয়েন্ট রিসার্চ-এর সিনিয়র বিশ্লেষক জিন পার্ক বলেছেন, ‘দক্ষিণ কোরিয়াতেও বিক্রি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে বিশ্বের অন্যান্য দেশে করোনা পরিস্থিতি ক্রমে খারাপের দিকেই যাচ্ছে।’

এছাড়াও অনেক দেশে লকডাউন ও আদমানি-রফতানি বন্ধ থাকায় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো সরবরাহ চেইনের জটিলতায় পড়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD