সংবাদ শিরোনাম ::
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তিন নবজাতকের জন্ম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
ইদানিং রিপোর্ট:- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তিন নবজাতক শিশুর জন্ম দিয়েছেন ভাঙ্গা উপজেলার এক নারী। শুক্রবার তিনি তিন সন্তানের জন্ম দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার রায়পাড়া ইউনিয়নের সদরদী গ্রামের সোহাগ মাতুব্বরের স্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দেন। বর্তমানে মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছে। একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। নবজাতকদের সুস্থতা ও মায়ের দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।





















