ফরিদপুরে উদ্যোক্তা জোন সফটওয়্যার-এর উদ্বোধন কলেন চৌধুরী নায়াব ইউসুফ এমপি
- আপডেট সময় : ০২:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে হলিডে মার্কেটে আয়োজনে উদ্যোক্তা জোন সফটওয়্যার এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা বারোটার দিকে ফরিদপুর জেলা পরিষদের দ্বিতীয় তলায় এর উদ্বোধন করেন ফরিদপুর সদর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় তিনি কেক কেটে এবং পরে ল্যাপটপের বোতাম টিপে এ কার্যক্রম উদ্বোধন করেন । ফরিদপুর হলিডে মার্কেটের সভাপতি নাবলু পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার হোসেন শিথিল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হলিডে মার্কেটের সহ-সভাপতি এনামুল হক গিয়াস। অনুষ্ঠান পরিচালনা করেন হলিডে মার্কেটে সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান তনু। এ সময় বক্তারা হলিডে মার্কেটের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। ফরিদপুরকে যুগোপযোগী ও উদ্যোক্তাবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । নিজেদের মানসিকতার পরিবর্তন করে যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে কাজের স্বীকৃতি অর্জন করতে হবে। এ সময় তারা বলেন সরকার উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নে বিভিন্ন সময়ে ঋণসহ নানা সুযোগ-সুবিধা দিচ্ছে। এসব সুযোগ গ্রহণ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। পাশাপাশি আগামী বছর অনুষ্ঠিতব্য জসীম মেলায় উদ্যোক্তাদের নিজেদের তৈরি পণ্য উৎপাদন ও প্রদর্শনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, উদ্যোক্তাদের এ উদ্যোগ ফরিদপুরের মুখ উজ্জ্বল করবে। সম্মিলিত প্রচেষ্টায় ফরিদপুরকে দেশের অন্যতম সেরা ডিজিটাল জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। এ সময় হলিডে মার্কেটকে আরও শক্তিশালী করার পাশাপাশি সপ্তাহে দুই দিন মার্কেট চালু রাখা, সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা, ওয়াশরুম এবং নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করার দাবি জানানো হয়।





















