ইদানিং রিপোর্টঃ- শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও পাঠদান কার্যক্রম সরেজমিনে দেখতে ফরিদপুরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। রবিবার বিদ্যালয়টি পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শ্রেণিকক্ষে পাঠদান ও বিদ্যালয়ের পরিবেশসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন এবং তাদের বক্তব্যও আন্তরিকতার সঙ্গে শোনেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পাঠদানের মান, শিক্ষার্থীদের অগ্রগতি, বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন সহ অন্যান শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Reporter Name 

















