সোনালী ব্যাংকের কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে ফরিদপুরে মানববন্ধন
- আপডেট সময় : ০২:১৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
ইদানিং রিপোর্টঃ- সোনালী ব্যাংক পিএলসি’র গোপালগঞ্জের ঘাঘর শাখার কর্মকর্তা ফৌজিয়া হককে সামাজিকভাবে হেনস্তা ও মানহানিকরভাবে উপস্থাপনের অভিযোগে জনৈক মেহেদী হাসনাতের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১৩ সেপ্টেম্বর ফরিদপুরের সোনালী ব্যাংক ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সোনালী ব্যাংক পিএলসি ফরিদপুর অঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ হয় এ সময় বক্তব্য রাখেন সোনালী ব্যাংক ফরিদপুর শাখার সিনিয়র কর্মকর্তা ক্যাশ শামসুজ্জামান রুবেল ও সিনিয়র কর্মকর্তা ক্যাশ ওয়াহিদা ইয়াসমিন। তারা বক্তব্যে এ ঘটনা তীব্র নিন্দা জ্ঞাপন করেন । একই সাথে কর্মক্ষেত্রে যাতে কোন ব্যাংক কর্মকর্তাদের হয়রানি করা না হয় সে ব্যাপারে সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান। এ সময় তারা ফৌজিয়া হককে সামাজিকভাবে হেয় ও মানহানির অভিযোগের প্রতিবাদ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এ সময় সোনালী ব্যাংক প্রধান শাখার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।





















