ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধুখালীতে মেগচামী সিংহনাথ বিল এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ জাসাস নগরকান্দা থানার আহ্বায়কের পদ স্থগিত রাজবাড়ীতে লাশ গুমের চেষ্টার অভিযোগে প্রধান অভিযুক্ত ফরিদপুরে গ্রেফতার ফরিদপুরে অ্যাড: সিদ্দিকুর রহমানের ইন্তেকাল  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তিন নবজাতকের জন্ম ফরিদপুরে লেজার ট্রিটমেন্টের ওপর উদ্যোক্তা প্রশিক্ষণ ফরিদপুরে নজরুল উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ফরিদপুরের উন্নয়নে মাস্টার প্ল্যানের দাবি, সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস নায়াব ইউসুফের ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

মধুখালীতে মেগচামী সিংহনাথ বিল এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইদানিং রিপোর্টঃ- মধুখালী উপজেলার মেগচামী সিংহনাথ বিল বর্ষা মৌসুমে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতিবছর বর্ষাকালে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমে বিলপাড়ে। প্রতিদিন বিকেলে বিলের মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন হাজারো মানুষ।

বিলের মাঝে ফুটে থাকা লাল ও সাদা শাপলা ফুল দর্শনার্থীদের মুগ্ধ করে। পরিবার-পরিজন ও আপনজনদের সঙ্গে সময় কাটাতে অনেকেই এখানে আসেন। বিলপাড়ে সারি সারি ডিঙি নৌকা বাঁধা থাকে। ইচ্ছা করলেই ভাড়া নিয়ে নৌকায় ঘুরে বিলের সৌন্দর্য উপভোগ করা যায়। ঠান্ডা বাতাস, খোলা আকাশ ও সন্ধ্যার চাঁদের আলো দর্শনার্থীদের মনে এনে দেয় প্রশান্তি। বিলসংলগ্ন রাস্তার পাশে বসেছে চটপটি, ফুচকাসহ নানা মুখরোচক খাবারের দোকান। সব মিলিয়ে বিলপাড়ের পরিবেশ যেন গ্রাম্য মেলার রূপ নিয়েছে। তরুণ-যুবকদের দলবদ্ধভাবে পিকনিক করতেও দেখা যায়। বিশেষ করে শুক্র ও শনিবার এখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের তত্ত্বাবধানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিলপাড়ের নিরাপত্তা পরিস্থিতি তদারকি করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়ও সজাগ দৃষ্টি রাখছেন।

দর্শনার্থী ও স্থানীয়দের দাবি, বিলপাড়ে বসার জন্য সরকারি উদ্যোগে কিছু ব্যবস্থা করা হোক। এতে বয়োজ্যেষ্ঠ, শিশু ও অসুস্থ ব্যক্তিরা বিশ্রামের সুযোগ পাবেন। পাশাপাশি পর্যটকদের সুবিধার্থে বসার স্থান, পরিচ্ছন্নতা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হলে মেগচামী সিংহনাথ বিলের পর্যটন সম্ভাবনা আরও বাড়বে বলে মনে করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধুখালীতে মেগচামী সিংহনাথ বিল এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ

আপডেট সময় : ০৬:১৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬