ফরিদপুরে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান ও বন্ধ মিল-কারখানা চালুর দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৪:৫১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
ইদানিং রিপোর্টঃ- গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধান এবং বন্ধ মিল-কারখানা দ্রুত চালুর দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখা। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শহরের জনতার মোড়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিপিবির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সিপিবি ফরিদপুরের সাধারণ সম্পাদক অরুন কুমার শীল, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতাকর্মী।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের শিল্প ও উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এর ফলে শ্রমিক-কর্মচারীরা কর্মসংস্থান হারাচ্ছেন। শিল্পখাত সচল রাখা, কর্মসংস্থান বৃদ্ধি এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় বন্ধ মিল-কারখানাগুলো দ্রুত চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।




















