ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৫০ জনের মধ্যে সন্দেহভাজন হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৮৫ ফরিদপুরের সাদীপুরের জবেদা বেগমের সন্ধান চায় পরিবার ফরিদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় যাবজ্জীবন মধুখালীতে হলদে পাখি ও গার্লস গাইড গঠন নিয়ে মতবিনিময় সভা নগরকান্দায় অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা মধুখালীতে দুই কিলোমিটার সড়কে তালগাছের চারা রোপণ কাশ্মীর-সিমলা-মানালীসহ ভারতীয় তীর্থযাত্রা, শুভযাত্রা ১৫ ফেব্রুয়ারি ২০২৭

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৫০ জনের মধ্যে সন্দেহভাজন হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৮৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মধ্যে সন্দেহভাজন হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হামজনিত কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২১ জনের মৃত্যু হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন উপজেলা থেকে ২২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জনসহ মোট ৫০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ৫ হাজার ৪৮২ জনের মধ্যে সন্দেহভাজন হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হামজনিত মৃত্যুর সংখ্যা শূন্য থাকলেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জেলার উপজেলা পর্যায়ের তথ্য অনুযায়ী, আলফাডাঙ্গায় ২৮ জন, বোয়ালমারীতে ২৫ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জনের মধ্যে সন্দেহভাজন হাম শনাক্ত হয়েছে। এসব উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। এদিকে, হাসপাতালভিত্তিক প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ২২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জনসহ মোট ৫০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। পুরোনো ভর্তি রোগীসহ দুই হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে। এ সময়ে ৬৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলার ৩২ জন এবং অন্যান্য জেলার ১৮ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৫০ জনের মধ্যে সন্দেহভাজন হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৮৫

আপডেট সময় : ০৭:৫০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬