ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৫০ জনের মধ্যে সন্দেহভাজন হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৮৫ ফরিদপুরের সাদীপুরের জবেদা বেগমের সন্ধান চায় পরিবার ফরিদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় যাবজ্জীবন মধুখালীতে হলদে পাখি ও গার্লস গাইড গঠন নিয়ে মতবিনিময় সভা নগরকান্দায় অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা মধুখালীতে দুই কিলোমিটার সড়কে তালগাছের চারা রোপণ কাশ্মীর-সিমলা-মানালীসহ ভারতীয় তীর্থযাত্রা, শুভযাত্রা ১৫ ফেব্রুয়ারি ২০২৭

ফরিদপুরে মাদক মামলায় যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে মাদক মামলায় নয়ন হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এ রায় প্রদান করেন। রায় প্রদানের সময় আসামি আদালতে হাজির ছিলেন। রায় প্রদান শেষে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। নয়ন হোসেন যশোরের শার্শা উপজেলার পাঁচ কয়ড়া ইউনিয়নের নাজির কয়ড়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে বেনাপোল থেকে ফরিদপুরে আসার পথে শহরের রাজবাড়ী রস্তার মোড় এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালায় র‌্যাব-৮ এর একটি দল। তল্লাশি করে ৯৬৬ বোতল ফেনসিডিল জব্দকরা সহ নয়ন হোসেনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে র‌্যাবের ডিএডি মো. হাবিবুর রহমান বাদী হয়ে ওই দিনই ফরিদপুর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাদায়ের করেন। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের এসআই লিটন কুমার বিশ্বাস গত ২০১৯ সালের ২৩ নভেম্বর নয়ন হোসেনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের পিপি চৌধুরী জাহিদ হাসান জানান, এই রায়ের ফলে সমাজে মাদকের প্রবনতা কমে আসবে বলে মনে করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে মাদক মামলায় যাবজ্জীবন

আপডেট সময় : ০৩:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬