কাশ্মীর-সিমলা-মানালীসহ ভারতীয় তীর্থযাত্রা, শুভযাত্রা ১৫ ফেব্রুয়ারি ২০২৭
- আপডেট সময় : ০৩:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
ইদানিং রিপোর্টঃ- ভূস্বর্গ কাশ্মীর, সিমলা, মানালীসহ ভারতের বিভিন্ন তীর্থস্থান ও দর্শনীয় স্থান পরিদর্শনের লক্ষ্যে ২০২৭ সালের ভারতীয় তীর্থযাত্রার আয়োজন করা হয়েছে।
আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৭ খ্রিস্টাব্দ, ২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার ফরিদপুরের শ্রীঅঙ্গন থেকে এ যাত্রা শুরু হবে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কর্মসূচিতে শ্রীধাম বৃন্দাবন, মথুরা, গয়া, বুদ্ধগয়া, কাশী (বেনারস), প্রয়াগতীর্থ, এলাহাবাদ, আগ্রার তাজমহল, কুরুক্ষেত্র, অমৃতসর, জম্মু-কাশ্মীর, মানালী, কুলু, সিমলা, হিমাচল প্রদেশ, হরিদ্বার, ঋষিকেশ, নৈমিষারণ্য, অযোধ্যার নবনির্মিত রাম মন্দির, রেমনা, বালেশ্বর, লিঙ্গরাজ মন্দির, ভুবনেশ্বর, শ্রীশ্রী পুরীধাম ও মায়াপুরসহ বিভিন্ন তীর্থ ও দর্শনীয় স্থান অন্তর্ভুক্ত রয়েছে। আয়োজকরা জানান, ভারতীয় ট্যুরিস্ট ভিসার দায়িত্ব কর্তৃপক্ষের। তীর্থযাত্রায় অংশগ্রহণ ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। ভারতীয় তীর্থ পর্যটন-২০২৭-এর ব্যবস্থাপনা পরিচালক শ্রী রামপ্রসাদ ভক্তের মোবাইল নম্বর ০১৭১০-৭৭০৭৬৭। পরিচালক শ্রী আশিষ কুমার সিনহার মোবাইল নম্বর ০১৭১৫-৮৮৮০৩০ নম্বরে। এ ছাড়া তত্ত্বাবধায়ক শ্রী শিবদাস ঘোষের সঙ্গে ০১৭১২-৮২৪৯৩১ ও ০১৮৫৪-২৭৮২৩১ নম্বরে যোগাযোগ করা যাবে। এই যাত্রাটা ঐ দিন ফরিদপুর শহরের শ্রী অঙ্গন, হতে অনুষ্ঠিত হবে বলে আয়োজক বৃন্দ জানিয়েছেন।





















