ফরিদপুরে বৃদ্ধা নারী নিখোঁজ
- আপডেট সময় : ০৩:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের কোতয়ালী থানাধীন ২৭ নম্বর ওয়ার্ডের মুন্সির বাজার এলাকা থেকে সাহানা বেগম (৫৫) নামের এক নারী নিখোঁজ হয়েছেন। গত ২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।
জিডি সূত্রে জানা যায়, সাহানা বেগম বাসা থেকে বের হয়ে ভাঙ্গা রাস্তার মোড় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন চলাচলের সময় নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা তাঁর সন্ধানে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন। নিখোঁজ সাহানা বেগমের বয়স ৫৫ বছর। তাঁর গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং শারীরিক গঠন মাঝারি। এ ঘটনায় তাঁর ছেলে সাহিদুল ইসলাম গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ফরিদপুর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৩৮৪) করেছেন। কোনো হৃদয়বান ব্যক্তি সাহানা বেগমের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা তাঁর ছেলে সাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: সাহিদুল ইসলাম—০১৭২৮৬২৮২৭২।





















