ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ প্লাস ‌ সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধুখালী প্রতিনিধিঃ- “শুধু জিপিএ-৫ অর্জন করলেই হবে না, জীবনে একজন ভালো মানুষ হতে হবে। দেশ ও মানুষের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে”—ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। শনিবার সকাল ১০টায় মধুখালী উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মধুখালী উপজেলা শাখার আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, মেধার সঙ্গে সততা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই জ্ঞান, দক্ষতা ও চরিত্রকে সমৃদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা এখন থেকেই গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, একটি সুন্দর ভবিষ্যতের বাংলাদেশ গড়তে প্রয়োজন শুধু মেধাবী নয়, সৎ, নৈতিক ও দেশপ্রেমিক প্রজন্ম। সেই প্রজন্মই পারে একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ বাংলাদেশ নির্মাণ করতে।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। আয়োজকেরা বলেন, আজকের এ প্লাস অর্জন যেন আগামী দিনের নেতৃত্বের প্রস্তুতিতে রূপ নেয়—এই লক্ষ্যেই শিক্ষার্থীদের মেধা, সততা ও দেশপ্রেমে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ প্লাস ‌ সংবর্ধনা

আপডেট সময় : ০১:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬