1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন - ফরিদপুর ইদানিং
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন  ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক নির্মাণ শ্রমিকের ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ফরিদপুর পৌর মহাশ্মশানে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে পাঁচ দিনও সন্ধান মিলেনি শরিফুলের ফরিদপুরে পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে খেলাঘরের মানববন্ধন সালথায় বাংলাদেশ খেলাফত মজলিসের মাসিক বৈঠক বিএনপি সরকার সংখ্যালঘু তত্ত্বে  বিশ্বাস করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফরিদপুরে পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ‘শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে’—এই প্রত্যয়কে সামনে রেখে ফরিদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মোহাজীর কলোনিতে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) মোহাজীর কলোনিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

নতুন এ শিক্ষা প্রতিষ্ঠান শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান। একটি সুন্দর, শিক্ষিত ও আলোকিত প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর‌ রহমান‌ নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইউম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলামসহ পৌরসভা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD