ফরিদপুরে বাকিগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার শতবর্ষ উদযাপন
- আপডেট সময় : ০৪:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের ঐতিহ্যবাহী বাকিগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার শতবর্ষ উদযাপন, পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের হাফেজডাঙ্গী এলাকায় মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র এইচ. এম. হাফেজ ইব্রাহিম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ এ. টি. এম. রেশাদুল হাকিম এবং শতবর্ষ উদযাপন কমিটির সদস্যসচিব ও অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন। সভায় শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আহ্বায়ক এইচ. এম. হাফেজ ইব্রাহিম আব্দুর রাজ্জাক সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান। আগামী ২৪ অক্টোবর মাদ্রাসার শতবর্ষ উদযাপন, পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে বর্তমান শিক্ষার্থীদের ১ হাজার এবং সাবেক শিক্ষার্থীদের ২ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।





















