ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চরভদ্রাসনের ইউসুফ আলী শেখের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মাননববন্ধন ফরিদপুরে এসিড অপরাধ দমন আইনের মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৫০ জনের মধ্যে সন্দেহভাজন হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৮৫ ফরিদপুরের সাদীপুরের জবেদা বেগমের সন্ধান চায় পরিবার ফরিদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় যাবজ্জীবন মধুখালীতে হলদে পাখি ও গার্লস গাইড গঠন নিয়ে মতবিনিময় সভা নগরকান্দায় অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইদানিং রিপোর্টঃ- পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সরকারি রাজেন্দ্র কলেজের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবদুল হালিম।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মুহাম্মদ ফয়জুল হকের সভাপতিত্বে সভায় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুর রহমান, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নিখিল রঞ্জন বিশ্বাস, রাজেন্দ্র কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. শাহিনুর ইসলাম, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি পারভেজ খান, সাধারণ সম্পাদক আব্দুর রাহিম, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রহমান, ছাত্রশিবিরের সভাপতি ফাহিম বিশ্বাস বক্তব্য রাখেন। হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শামসুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা হাসনাবাদ ঐতিহ্যবাহী বড় মিনার মসজিদের খতিব ও ফরিদপুর নূর ফাউন্ডেশন জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মো. ফজলুর রহমান। সভায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) -এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এছাড়া পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ১১:১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬