চরভদ্রাসনের ইউসুফ আলী শেখের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মাননববন্ধন
- আপডেট সময় : ১১:১৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের চরভদ্রাসনে ইউসুফ আলী শেখ হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে ফরিদপুর কোর্ট কম্পাউন্ডের সামনে চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন। মোছা. ডালিয়া বেগমের নেতৃত্বে মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গত ১ আগস্ট ইউসুফ আলী শেখকে (৫৫) ডেকে নিয়ে নির্যাতনের পর বিষপান করানোর অভিযোগ ওঠে। চিকিৎসাধীন অবস্থায় ৩ আগস্ট ভোররাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেফতার করলেও অপর আসামিদের গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। মানববন্ধন থেকে দ্রুত সকল আসামিকে গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।




















