ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চরভদ্রাসনের ইউসুফ আলী শেখের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মাননববন্ধন ফরিদপুরে এসিড অপরাধ দমন আইনের মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৫০ জনের মধ্যে সন্দেহভাজন হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৮৫ ফরিদপুরের সাদীপুরের জবেদা বেগমের সন্ধান চায় পরিবার ফরিদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় যাবজ্জীবন মধুখালীতে হলদে পাখি ও গার্লস গাইড গঠন নিয়ে মতবিনিময় সভা নগরকান্দায় অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নগরকান্দায় অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নগরকান্দা প্রতিনিধিঃ- নগরকান্দায় অগ্নিকাণ্ডে দুটি মুদি দোকান পুড়ে আনুমানিক ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলামিন (৩৮) নামে এক ব্যবসায়ী দুপুর ১টার দিকে তাঁর মুদি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে বিকেল ৩টার দিকে স্থানীয়রা দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি দল ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আলামিনের দোকানের পাশের শামীম (৪৫) নামের অপর এক ব্যবসায়ীর মুদি দোকানও আংশিক পুড়ে যায়। অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে আনুমানিক ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, আলামিনের দোকানে থাকা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ পরবর্তীতে ‌তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নগরকান্দায় অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৩:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬