ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চরভদ্রাসনের ইউসুফ আলী শেখের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মাননববন্ধন ফরিদপুরে এসিড অপরাধ দমন আইনের মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৫০ জনের মধ্যে সন্দেহভাজন হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৮৫ ফরিদপুরের সাদীপুরের জবেদা বেগমের সন্ধান চায় পরিবার ফরিদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় যাবজ্জীবন মধুখালীতে হলদে পাখি ও গার্লস গাইড গঠন নিয়ে মতবিনিময় সভা নগরকান্দায় অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ফরিদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইদানিং রিপোর্টঃ- আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিটে ফরিদপুরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-মুহাম্মাদ আলীর সভাপতিত্বে সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ‌ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ জান্নাতুল, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নুপুর পালসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সাক্ষরতাকে শুধু পড়া, লেখার
মধ্যে সীমাবদ্ধ না রেখে টেকসই উন্নয়ন ও উন্নত জীবনমান গঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। মানবসম্পদ উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সাক্ষরতার ভূমিকা অপরিসীম। বক্তারা আরও বলেন, শিক্ষার সুযোগ প্রসারিত করা এবং বিশ্বের প্রতিটি মানুষের কাছে সাক্ষরতাকে মৌলিক অধিকার হিসেবে পৌঁছে দেওয়া সবার দায়িত্ব ও কর্তব্য। এর পূর্বে একটি শোভাযাত্রা শহরের জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে সূচনা স্থানে ফিরে এলে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আপডেট সময় : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬