1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে ডাক্তার দেখাতে এসে সড়ক দুর্ঘটনা মৃত্যু - ফরিদপুর ইদানিং
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের প্রেস ব্রিফিং ফরিদপুরে নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ আলফাডাঙ্গার বারাকুলা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি ইলিয়াস মোল্লা ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ফরিদপুরে ডাক্তার দেখাতে এসে সড়ক দুর্ঘটনা মৃত্যু ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ মধুখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে র‍্যালি নজরুল বর্ষ প্রতিযোগিতায় ফরিদপুরের হুমায়রা তাসফিয়ার টানা সাফল্য, বিভাগীয় পর্যায়ে দোয়া কামনা

ফরিদপুরে ডাক্তার দেখাতে এসে সড়ক দুর্ঘটনা মৃত্যু

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে সড়ক দুর্ঘটনায় নাজনীন বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজনীন বেগম ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের অলি শেখের মেয়ে।

জানা যায়, চিকিৎসকের কাছে যাওয়ার জন্য অটোরিকশায় ভাঙ্গা রাস্তার মোড়ে আসেন নাজনীন। এ সময় পেছন থেকে আরেকটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। পরে পাশ দিয়ে আসা একটি মোটরসাইকেল তাঁর ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃ* ত ঘোষণা করেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় সংবাদ ‌দেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD