1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
আরও ৯৮২ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে প্রজ্ঞাপন - ফরিদপুর ইদানিং
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট আগামীকাল মহালয়া উপলক্ষে ফরিদপুরে ‘জননী জগন্মাতা’ গীতি-আলেখ্য ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ১ ফরিদপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ফরিদপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বিশ্ব শিশু দিবসে ফরিদপুরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৯ হাম রোগী, মোট আক্রান্ত ৬৪৭১ সদরপুরের পদ্মার চরের কাশবন ধ্বংসের মুখে, হারিয়ে যাচ্ছে সৌন্দর্য ফরিদপুরে পুলিশের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান ফরিদপুরে বিশ্ব বসতি দিবস পালিত

আরও ৯৮২ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে প্রজ্ঞাপন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে



কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান এপিওভুক্তির প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সাতটি স্তরের মোট ৯৮২টি শিক্ষা প্রতিষ্ঠানকে চূড়ান্ত এমপিওভুক্তির আওতায় আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান ভূইয়া স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তালিকায় দেখা গেছে, মাদরাসার দাখিল স্তরে ৩২৪টি, আলিম ১১৯টি, ফাজিল ৩৪টি, কামিল ২২টি এবং কারিগরি পর্যায়ে ডিপ্লোমা ইন এগ্রিকালচার পর্যায়ে ৬০টি, বিএম ২৬৩টি ও এসএসসি ভোকেশনাল-দাখিল ভোকেশনাল পর্যায়ে ১৬০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে বুধবার (২৯ এপ্রিল) চারটি স্তরে মোট ১ হাজার ৬৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কোড যুক্ত করে তালিকা প্রকাশ করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ওই তালিকায় দেখা গেছে, নিম্ন মাধ্যমিকের ৪৩০টি, মাধ্যমিকের ৯৯১, স্কুল অ‌্যান্ড কলেজ পর্যায়ে ৬৮, কলেজ পর্যায়ে ৯২ এবং ডিগ্রি পর্যায়ে ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১ হাজার ৬৩৩ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

২০১৮ সালে এমপিওভুক্তির জন্য প্রায় ৯ হাজার (নয় হাজার) নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে আবেদন করে। এই আবেদন যাচাই-বাছাই শেষে ২০১৯ সালের ২৩ অক্টোবর প্রধানমন্ত্রীর নির্দেশে ২ হাজার ৭৩০টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য তালিকাভুক্ত করা হয়।  দীর্ঘ ছয় মাস পর দেওয়া হয় এমপিও কোড।

নতুন এমপিও পাওয়া এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত বছরের (২০১৯) জুলাই থেকে নির্ধারিত বেতন ভাতা পাবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD